শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ভাদৈ থেকে জাল নোটসহ জনতার হাতে ২ যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৫ হাজার টাকার জাল নোটসহ ২ যুবককে আটক করে হবিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হচ্ছে-চাদপুর জেলার মতলব থানার গাছীচর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেরাজ (মোছাব্বির) (৩০) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সদরের মৃত ফজলুল আহমেদের ছেলে ওয়াসিম আহমেদ (২৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল বিকেল ৫টার দিকে মেহেরাজ ও ওয়াসিম শহরতলীর ভাদৈ গ্রামের একটি দোকান থেকে জিনিস কিনে জাল নোট দেয়। এ সময় দোকানদারের সন্দেহ হলে তাদেরকে আটক করেন। পরে থানায় খবর দেয়া হলে এসআই ইন্দ্রনীল সেখানে গিয়ে আটক দুইজনকে থানায় নিয়ে আসেন। পরে তাদের কাছে ৫হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com