শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চাঁদের হাসি হাসপাতালে মুক্তিযোদ্ধার স্ত্রীকে ভুল চিকিৎসার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০১৪
  • ৭৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সম্প্রতি গড়ে উঠা চাঁদের হাসি হাসপাতাল লিঃ এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ করেছেন মাধবপুরের এক মুক্তিযোদ্ধা। মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এ অভিযোগ এনে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক বরাবরে অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়- গত ৩ আগষ্ট আব্দুল লতিফের স্ত্রী রফিয়া খাতুন অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিকভাবে তাকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত ‘চাঁদের হাসি হাসপাতাল’ এ এনে ভর্তি করা হয়। ভর্তির পর সিলেট থেকে প্রাইভেট প্যাকটিসে আসা কর্তব্যরত ডাক্তার দেবাশীষ দাশ বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে তার টিবি রোগ হয়েছে মর্মে মতামত দিয়ে ব্যবস্থা পত্র দেন। চিকিৎসকের ব্যবস্থা পত্র অনুযায়ী ঔষুধ সেবন করালে রফিয়া খাতুন আরও অসুস্থ্য হয়ে সারা শরীরের পানি জমে যায়। তার অবস্থার অবনতি হলে নরসিংদীর রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে’ এ স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আবারও তার পরীক্ষা-নিরিক্ষা করে টিবি রোগ হয়নি মর্মে মতামত দিয়ে ব্যবস্থা পত্র দেন চিকিৎসক। চিকিৎসকের ব্যবস্থা পত্র অনুযায়ী ঔষুধ সেবন করা হলে ধীরে ধীরে রফিয়া সুস্থ্য হয়ে উঠেন। ওই মুক্তিযোদ্ধা চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় আর্থিক ক্ষতিগ্রস্থসহ তার স্ত্রীর শারিরীক ক্ষতি হয়েছে মর্মেও অভিযোগ দেন।
এ ব্যাপারে চাঁদের হাসি হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোঃ নুর উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের রিপোর্টে বা চিকিৎসায় কোন রকম ভুল ছিলনা। তার স্ত্রী দীর্ঘদিন যাবত টিবি রোগে ভূগছে। নুর উদ্দিন আরো বলেন, আব্দুল লতিফ আমার ফুফাতো ভাই। আমরা একই পরিবারের লোক। সে আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় আমি সব সময় তার খোজ খবর নিতাম। এমনকি আব্দুল লতিফ যে কোন সময় হবিগঞ্জে আসলে আমার বাসায় অবস্থান করত। সম্প্রতি সে আমাদের উপর অভিমান করে। আর এ অভিমানের ক্ষোভ থেকেই এমন অভিযোগ হয়তো করেছে। তার স্ত্রীর চিকিৎসায় কোন ভুল ছিলনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com