শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আওয়ামী আইনজিবী পরিষদের সম্মেলনে-এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রীর কাছে মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানানো হবে

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জের মানুষ বারবার নৌকার বিজয় সুনিশ্চিত করায় সরকার এখানে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। হবিগঞ্জের সর্বত্র শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এ মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে অনেক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী জনসভায় যখন ভাষন দিবেন তখন আমরা তার মুখ থেকে হবিগঞ্জে মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষনা শুনতে চাই।
গতকাল দুপুরে বার লাইব্রেরী ২য় শাখায় আওয়ামী আইনজীবি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তবে একথাগুলো বলেন।
আওয়ামী আইনজীবি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডঃ এ আর এম আকল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডঃ আব্দুল আহাদ ফারুকের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও আওয়ামী আইনজীবি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডঃ সিরাজুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডঃ আবুল ফজল, এডঃ আলমগীর ভূইয়া বাবুল, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, এডঃ ফজলে আলী ও এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো। বেলা আড়াইটায় কোর্ট প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মাধম্যে পতাকা উত্তোলন ও পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সম্মেলনের শুরুতে আ্ওয়ামী আইনজীবি পরিষদে যোগদানকৃত নবাগত আইনজীবিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে শাহাদাৎ বরণকারী সকল সদস্য বৃন্দ, মুক্তিযোদ্ধে নিহতদের স্মরণে এবং আওয়ামী আইনজীবি পরিষদের নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com