শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

ফয়জাবাদে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ফয়জাবাদ চা বাগানে চা-শ্রমিকদের বিশুদ্ধ পানি সংকট নিরসনে নতুন স্টাফ কোয়ার্টারে, গভীর নলকূপ বসানোর কাজের উদ্বোধন করেছেন, এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল রবিবার সকালে চা শ্রমিক সন্তান খোকন সাঁওতাল নামে এক দৃষ্টি প্রতিবন্ধি শিশুর মাধ্যমে এমপি কেয়া চৌধুরী এ কাজের উদ্বোধন করেন। এর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন-চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। তিনি বলেন, বিশুদ্ধ পানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নলকূপের জন্য আবেদনের প্রেক্ষিতে আমাকে ৪০টি নলকূপ বরাদ্দ দেওয়া হয়। এসব নলকূপ বসানোর লক্ষ্য হল চা শ্রমিকদের বিশুদ্ধ পানির সমস্যা দূর করা।
গভীর নলকূল উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকতা নাজমুল হক, বাগান ব্যবস্থাপক আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রভাষক আফতাব উদ্দীন, অমিরন দেবসহ আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com