বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে এক মুক্তিযোদ্ধা লাঞ্ছিত ॥ তহশিলদার ও সহকারী তহশিলদার স্ট্যান্ডরিলিজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩
  • ৬০৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় তোপের মুখে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে ইউনিয়ন ভূমি সহকারী (তহশিলদার) ও উপ-সহকারী তশিলদারকে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার।
সূত্র জানায়, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আতিকুর রহমান ও একই অফিসে কর্মরত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ তোফায়েল আলম অত্যন্ত বদমেজাজী প্রকৃতির লোক। তারা প্রায়ই লোকজনের সাথে দুর্ব্যবহার করে থাকে। এমনকী তাদের হাতে অনেকেই ইতোপূর্বে লাঞ্ছিত হয়েছেন। গতকাল দুপুরের দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাহুবল উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা কাশেম আলী সাতকাপন ভূমি অফিসে যান। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ইউনিয়ন ভূমি সহকারী আতিকুর রহমান ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ তোফায়েল আলম তাকে লাঞ্ছিত করেন। এ খবর জানাজানি হলে স্থানীয় মুক্তিযোদ্ধারা সাতকাপন ভূমি অফিস ঘেরাও করে। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিক ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী আতিকুর রহমান ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ তোফায়েল আলমকে স্ট্যান্ডরিলিজ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com