শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বন্যাদুর্গতদের পাশে দাড়ালেন সৈয়দ মইনুল হক আরিফ ॥ লস্করপুরে শতাধিক পরিবারে সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের টিন বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ১২টি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারে টিন বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কটিয়াদি বাজারে সৈয়দ আহমুদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি পরিবারের সদস্যদের হাতে ২ বান করে (১৮টি) টিন তুল দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ। এতে উপকারভোগিরা টিন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই খুশিতে কান্নায় ভেঙে পড়েন। এ ধরনের মানবিক কাজে প্রশংসা করেন সকলেই। এতে লস্করপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সম্প্রতি বন্যায় পইল ও লস্করপুর ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। এতে ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ার চরম ক্ষতিগ্রস্ত হন অসহায় পরিবারগুলো। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ বলেন, মানুষের সেবা করলে শান্তি পাওয়া যায়। সাম্প্রতিক বন্যায় লস্করপুর ও পইল ইউনিয়নের কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুরু থেকে তাদের তাদের পাশে ছিলাম। সাড়ে ৫শ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছি এবং ভেঙ্গে যাওয়া ঘর মেরামত করতে যাচাই বাছাই করে শতাধিক পরিবারকে ২ বান করে টিন দিয়েছি। সকলের সহযোগিতা থাকলে আমার কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com