বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ-হুইপ জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আওয়ামীলীগ দেশকে একটি দুর্বল অর্থনৈতিক অবস্থায় রেখে গেছে। তবে আল্লাহর রহমত, সঠিক নেতৃত্ব এবং আমাদের সততা ও নিষ্ঠা থাকলে খুব বেশি সময় লাগবে না- বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
তিনি গতকাল বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
এমপি জি কে গউছ বলেন- ঘরে বসে বা ঘুমিয়ে ঘুমিয়ে জনসেবা করা যায় না। মানুষের জন্য কাজ করতে হলে মানুষের দোরগোড়ায় যেতে হবে, তাদের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। নির্বাচনের আগে অনেকেই নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। আমি সেই তালিকার মানুষ নই। ভোটের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি কেবল সেগুলোই বলেছি যা বাস্তবায়ন করা সম্ভব। আজ সেই প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, যারা মানুষের সেবা নয়, টাকা বানানোর ধান্দায় রাজনীতি করেছে, তারা আজ পরিণতি ভোগ করছে। আওয়ামী লীগের অনেক নেতার বাড়িঘরে আজ সন্ধা বাতি জলে না। তারা মানুষের পকেটে হাত দিয়েছে, জনগণকে ঠকিয়েছে এবং মানুষের অধিকার নষ্ট করেছে। আওয়ামীলীগ নেতাদের দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কোনো লোভী বা দুর্নীতিবাজ ব্যক্তি বিএনপিতে জায়গা পাবে না। তিনি যে পর্যায়ের নেতাই হোন না কেন, দুর্নীতির সঙ্গে জড়িত কারও জন্য দলে কোনো স্থান নেই। আমরা একটি সৎ, আদর্শিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।
তিনি বলেন, নির্বাচনের আগে আমি বলেছিলাম, নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করার আশ্রয়-প্রশ্রয়ও দেব না। আজও আমি সেই অবস্থানেই আছি। কোনো চোর, দুর্নীতিবাজ বা অসৎ ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমরা যা বলি, তা-ই বাস্তবায়ন করি। নীতি-নৈতিকতা যার মধ্যে নেই, তার বিএনপি করার কোনো নৈতিক অধিকার নেই।
সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ছলিম উল্লাহ খান, সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক আবু তাহের সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com