বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

উন্নয়ন কাজে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্থ করা হবে না-হুইপ জি কে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। একই সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
গতকাল বুধবার দিনব্যাপী এই পরিদর্শনকালে তিনি চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চাহিদার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি নির্বাচিত হওয়ার পর শায়েস্তাগঞ্জ ইউনিয়নে প্রায় ৬০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের তথ্য স্থানীয়দের সামনে তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য প্রায় ৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান।
হুইপ জি কে গউছ বলেন, নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। অল্প কিছুদিনের মধ্যেই শায়েস্তাগঞ্জে এ কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে পরিবারের মায়েরা এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল যাতে জনগণ সঠিকভাবে পায়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। যে দলেরই ঠিকাদার হোক না কেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্থ করা হবে না। রাষ্ট্রের অর্থ অপচয় বা আত্মসাতের চেষ্টা যারা করবে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।
এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, সাবেক মেয়র এফএম আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com