বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাহুবলে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার মূলহোতা লাল মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় একটি এনজিও অফিসে সংঘটিত ডাকাতির ঘটনায় কথিত মূলহোতা সৈয়দ লাল মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকালে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চেরাগআলী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব-৯ জানায়, গত ৬ মে বাহুবল উপজেলার ইজ্জতনগর এলাকায় অবস্থিত আশা এনজিওর মিরপুর শাখা অফিসে ৫ থেকে ৬ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে অফিসের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা অফিসের স্টিলের সিন্দুকে থাকা ৪১ হাজার ৫৬৭ টাকা এবং কর্মচারীদের কাছে থাকা ৭ হাজার ৯৮০ টাকাসহ মোট ৪৯ হাজার ৫৪৭ টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় আশা এনজিওর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শেখ আহম্মদ আলী বাদী হয়ে বাহুবল মডেল থানায় ডাকাতির মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার পলাতক আসামি সৈয়দ লাল মিয়াকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লাল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদক সংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে। এর আগে একই মামলায় আরও পাঁচজন আসামিকে গ্রেফতার করেছিল র‌্যাব-৯।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সৈয়দ লাল মিয়াকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com