বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শহরতলীর নসরতপুরে খেলার মাঠ নষ্ট করে ধানচাষের অপচেষ্টা ॥ বাপা’র নিন্দা

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮ বা পড়া হয়েছে

প্রেস বিবৃতি ॥ জেলা সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের নসরতপুর গ্রামের শতবর্ষের ঐতিহ্যবাহী খেলার মাঠে হালচাষ করে ধান আবাদের অপচেষ্টায় গভীর উদ্বেগ জানিয়েছে “বাংলাদেশ পরিবেশ আন্দোলন” (বাপা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার নেতৃবৃন্দ। তাঁরা মাঠটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, গত কয়েক দিনে স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। এ ধারাবাহিকতায় গত ১৮ জুলাই বাপা জেলা শাখার এক প্রতিনিধি দল সরেজমিনে গিয়ে ওই মাঠে হাল চাষের চিত্র প্রত্যক্ষ করেন। খোয়াই নদী তীরবর্তী নসরতপুর গ্রামের এই ঐতিহ্যবাহী খেলার মাঠটি শুধু নসরতপুর নয়, বরং তিতখাই, মীর্জাপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের শিশু-কিশোর ও যুবকদের মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র ভরসাস্থল। দীর্ঘদিন ধরে এই মাঠে নিয়মিত খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে এবং এখান থেকে উঠে আসা অনেক খেলোয়াড় জেলা ও জাতীয় পর্যায়ে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এমন একটি সচল ও প্রাণবন্ত খেলার মাঠকে ধান চাষ করার উপযোগী জমিতে রূপান্তর করার চেষ্টা নিন্দনীয় কর্মকাণ্ড। এছাড়া খেলার মাঠ ও উন্মুক্ত স্থান ধ্বংস করা দেশের বিদ্যমান পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইনের পরিপন্থী। আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কোনো অবস্থাতেই খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান সংকুচিত বা এর শ্রেণী পরিবর্তন করা যাবে না। তাই নসরতপুরের খেলার মাঠ রক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা প্রশাসনের কাছে নিম্নলিখিত দাবি জানাচ্ছে: ১. অবিলম্বে খেলার মাঠে ধান চাষের এই অপতৎপরতা বন্ধ করতে হবে।
২. মাঠটিকে দ্রুত সংস্কার করে খেলার উপযোগী অবস্থায় ফিরিয়ে দিতে হবে। ৩. ঐতিহ্যবাহী এই মাঠের ভবিষ্যৎ সুরা নিশ্চিতে স্থায়ী প্রশাসনিক সীমানা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন’ (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com