সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ চেম্বার নির্বাচনে মোতাচ্ছির প্রেসিডেন্ট শামীম সিনিয়র ও শিবু জুনিয়র ভাইস প্রেসিডেন্ট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২য় পর্বের নির্বাচন গতকাল সোমবার শহরের টাউন হল সড়কস্থ চেম্বারের পুরাতন ভবনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ চেম্বার ভবনে অর্ডিনারী গ্র“পের নির্বাচিত ১২ জন ও এসোসিয়েট গ্র“পের নির্বাচিত ৬ জন পরিচালক গোপন ব্যালটে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন। নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোতাচ্ছিরুল ইসলাম ১১ ভোট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও কাউছার আহম্মেদ জনি সমান সংখ্যক ৯ ভোট পেলে লটারীর মাধ্যমে মিজানুর রহমান শামীম নির্বাচিত হন। অপর দিকে ১১ ভোট পেয়ে অজেয় বিক্রম দাস শিবু জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে অর্ডিনারী গ্র“পের দুটি প্যানেল থেকে ১২ জন পরিচালক ও এসোসিয়েট গ্র“পে ৬ জন পরিচালক নির্বাচিত হন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মর্তুজা ইমতিয়াজ। সহকারী কমিশনার ছিলেন আলমগীর খান সাদেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com