মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী আটক হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ আহত ২৫ লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ ॥ শিশু নিহত শহরের চীফ জুডিসিয়াল কোর্টের পানির ট্যাব চুরি ॥ যুবক আটক নবীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত ॥ সড়ক অবরোধ বিভিন্ন অভিযোগে নবীগঞ্জে ‘ফারিয়া’র ২ জনকে অব্যাহতি, ১ জন অবাঞ্ছিত নবীগঞ্জের সাব-রেজিস্ট্রার সপ্তাহে অফিস করেন মাত্র একদিন বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য সংগীত উৎসব চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হবিগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকাল ৪ টায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিমের নেৃত্বে হাজারো নেতাকর্মী জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বক্তব্যে নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন জহিরুল ইসলাম সেলিম। তাই তাঁকে পুনরায় হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চান জেলার নেতাকর্মীরা।
সমাবেশ থেকে কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে জহিরুল ইসলাম সেলিমকে পুনরায় হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতির দায়িত্ব প্রদান করা হোক।
অনুষ্ঠানে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল ও সমাবেশকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আনন্দ মিছিল শেষ হবিগঞ্জ জেলা ছাত্রদলে সাবেক সহ-সভাপতি এবং হবিগঞ্জ জেলা যুবদল নেতা এনামুল হক মি. এনামের সঞ্চালনায় সভার সভাপতিত্বে করেন হবিগঞ্জ জেলা যুবদল দলের বিপ্লবী সাবেক সভাপতি জহিরুল ইসলাম সেলিম (ভা.পা)।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম, বিলাল মিয়া, আফিয়ান আহমেদ, বজলু মিয়া, কাদির চৌধুরী, সৈয়দ রিহান, আদিল আহমেদ, সিকদার মহিবুর, ইকবাল মিয়া, সৈয়দ সাফিন, রিয়াদ মাহমুদ সুজন, কিতাব আলী, কাওসার, রশিদ মিয়া, শেখ নুর মিয়া, রফিক, ইউসুফ মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com