শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শাহজীবাজার ট্রান্সফরমারের কাজের জন্য দুই দিনে কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জ

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শাহজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনে ট্রান্সফরমার সংক্রান্ত জরুরি কাজের জন্য হবিগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় দুই দিনে কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) হবিগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ।
পিডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং আগামী রবিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহজীবাজার উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনে ট্রান্সফরমার স্থাপন ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ সময় সংশ্লিষ্ট লাইনের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, শাহজীবাজার উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকার গ্রাহকদের সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হতে পারে। এদিকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বন্ধ থাকার কারণে ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিশেষ করে পানি সরবরাহ, ফ্রিজ, ইন্টারনেট ও ব্যবসায়িক কার্যক্রমে যাতে সমস্যা কম হয় সে বিষয়ে আগাম ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
হবিগঞ্জ পিডিবির পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com