মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

আজমিরীগঞ্জে হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মানু মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গত মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মালেক মিয়া (৩৯) ও আলেক মিয়া (৩৭)। তারা উভয়েই মৃত নূর মিয়ার ছেলে এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা এবং অপর ব্যক্তি সুমন আহমেদ জয় (২৯)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী এলাকার বাসিন্দা এবং হুমায়ুন কবির শাহিনের ছেলে। মামলার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, নিহত মান উল্লাহ ওরফে মানু মিয়া আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১০ মে ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে আসামি মালেক মিয়া ও তাজুল ইসলামের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করলেও কিছুক্ষণ পর কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মানু মিয়ার বাড়িতে গিয়ে তাজুল ইসলামকে আক্রমণ করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাতিজা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিএসসি, সিলেটের যৌথ আভিযানিক দল মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানার ২২ নম্বর ওয়ার্ডের বরদুল এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। একই দিন দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শাহপরাণ (রহ.) থানার উপশহর এলাকার আজমল অ্যান্ড আফতাব হাউজের সামনে পৃথক আরেকটি অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আরও এক পলাতক আসামি সুমন আহমেদ জয়কে গ্রেফতার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com