শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দীঘলবাগে ভূমিহীন নারীকে ধর্ষণের চেষ্টা ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ ভূমিহীন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শেফালী বেগমকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ সময় ধর্ষণ করতে না পেরে কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধোর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গত ৬ জুন শেফালী বেগম বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভিকটিম। অভিযুক্ত আসামীরা হলেন, দীঘলবাগ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুল কাইয়ূমের ছেলে আশিক মিয়া, জিতু মিয়ার ছেলে জামাল মিয়া, উছমান গনির ছেলে সাইফুল ইসলাম সাহিদ, জমির আলী, মৃত কালু মিয়ার ছেলে আব্দুল কাইয়ূম ও আব্দুল কাইয়ুমের ছেলে আনোয়ার মিয়া। অভিযোগে বলা হয়, ভূমিহীন হিসাবে শেফালী বেগম তার মেয়েকে নিয়ে দীঘলবাগ আশ্রয়ন প্রকল্পে বসবাস করছেন। এ সুযোগে প্রায় সময়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ভিকটিম অভিযুক্ত ব্যক্তির অভিভাবকদের জানানেও তারা কর্ণপাত করেননি। তার এমন কর্মকাণ্ডে উল্লেখিত আসামীরা উল্টো আশিক মিয়াকে সহযোগিতা করে। গত ৬ জুন সকাল ৯ টার দিকে আসামীরা তাকে ঘর বের হতে চাপ সৃষ্টি করে। এতে তিনি ঘর থেকে বের না হলে তার ঘরে প্রবেশ করে এবং অনৈতিক কাজের জন্য কু-প্রস্তাব দেয়। এ সময় শেফালী তার কথায় রাজি না হওযায় তাকে ঘর থেকে বের করে দিবে বলে হুমকি দেয়।
এক পর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি জানতে পেরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাওন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com