নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে ‘আল-বারাকাহ যুব সংঘ কায়স্থগ্রাম’ এর শুভ উদ্বোধন উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন আহমেদ এর পরিচালনায় কায়স্থগ্রাম স্কুল সংলগ্ন মসজিদ মাঠে আয়োজিত এই ক্যাম্পে এলাকার প্রায় ২০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি এবং চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে রোগীদের সেবা দেন: ডাঃ ইকবাল আহমেদ চৌধুরী। এছাড়াও চিকিৎসা সেবা প্রদান করেন নর্থইস্ট মেডিকেল কলেজ সিলেটের ডাঃ মোঃ ইশতিয়াক খান। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, বিশিষ্ট মুরুব্বি শফিক মিয়া, আব্দুল খালেক মিয়া, মাহমুদ মিয়া, কাজল মিয়া, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ছালিক আহমেদ, সিদ্দিক মিয়া, ছুরত মিয়া, সাদিক মিয়া প্রমুখ। আল-বারাকাহ যুব সংঘ কায়স্থগ্রাম-এর কমিটির পক্ষ থেকে সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি জাকির হোসাইন শিপন, শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, ফরহাদ আহমেদ অপু, শিক্ষা বিষয়ক সম্পাদক আমিন আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকবাল আহমেদ চৌধুরী বলেন এ ধরনের সামাজিক ও সেবামূলক কাজ যুবসমাজের পক্ষ থেকে আরও বেশি হওয়া উচিত। আমাদের ইউনিয়নে অনেক চিকিৎসক রয়েছেন, তাঁদের সবাইকে একত্রিত করে আরও বড় পরিসরে প্রোগ্রাম করা সম্ভব। চিকিৎসার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছানো যায় এবং এর ফলে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ দারুণভাবে উপকৃত হবেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গ্রামের প্রবাসীদের মধ্য যারা দেশে রয়েছেন তাদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সম্মাননা গ্রাহণ করেন ফ্রান্স প্রবাসী সাদিকুর রাহমান জিয়াউর, আক্তার হোসেন,ডুবাই প্রবাসী ফয়সাল আহমেদ। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, ফয়ছল আহমেদ, আলমগীর আহমেদ, রিপন আহমেদ, রাসেল আহমেদ, ফয়ছল আহমেদ চৌধুরী, রুহুল আমিন, দিপু আহমেদ, রাজু আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টা সামছুল ইসলামস প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি মোশাহিদ চৌধুরী, সায়েম আহমেদ জুয়েল, সাইফুর রাহমান, কুহিনূর রাহমান খোকন, আক্তার হোসেন, অলিউর রাহমান।