শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত বানিয়াচঙ্গের প্রবাসীর দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্ত্রী-সন্তানকে সুখে রাখার আশায় মালদ্বীপ পাড়ি দেন বানিয়াচং উপজেলার সদর আলী। সেখানে দুই বছর ধরে রাজমিস্ত্রির কাজ করে নিয়মিত সংসার খরচের টাকা পাঠাচ্ছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার ভোররাতে এক সিলিন্ডার বিস্ফোরণে তাঁর সব স্বপ্ন লন্ডভন্ড হয়ে যায়। সোমবার সকাল সাড়ে ১০টায় নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হন সদর আলী।
উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মহব্বত খানী মহল্লার মসজিদে সদর আলীর জানাজা সম্পন্ন হয়। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ কয়েকশ অংশগ্রহণ করেন।
এর আগে গত রোববার রাত ৯টায় এমিরেটসের একটি ফাইটে সদর আলীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাসহ স্বজনরা মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দরের কার্যক্রম শেষ করে রাত ১১টার দিকে মরদেহবাসী অ্যাম্বুলেন্স বানিয়াচংয়ের উদ্দেশে রওনা দেয়। ভোর সাড়ে ৩টার দিকে মরদেহ সদর আলীর বাড়িতে পৌঁছায়।
মালদ্বীপে গিয়ে দিঘুরা আইল্যান্ড নামক স্থানে কর্মরত ছিলেন সদর আলী। সেখানে গত বৃহস্পতিবার ভোররাতে সাহরির খাবার রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সদর আলীদের পুরো রুমে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় অগ্নিদগ্ধ হয়ে সদর আলীসহ একই রুমে বসবাস করা ৫ বাংলাদেশির মৃত্যু হয়। এ ছাড়া আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com