মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জে ক্যাসিনো ও অনলাইন জুয়া নতুন আতঙ্কের নাম-পর্ব-৩

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ক্যাসিনো ব্যবসা ও অনলাইন জুয়া নতুন আতঙ্কের নাম শিরোনামে দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় ধারাবাহিক ভাবে সংবাদের প্রকাশের পর ক্যাসিনো ব্যবসায়ী ডিলারগণ এবং অনলাইনে জুয়ায় আসক্তরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তারা নানা জায়গায় দৌড়ঝাপ শুরু করেছে। সারাদেশে ক্যাসিনো ডিলারদের মধ্যে নবীগঞ্জেও ২/৩ জন রয়েছে। যারা দামী গাড়ী নিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে চালিয়ে যাচ্ছেন ওই লাভজনক ব্যবসা। ফলে রাতারাতি কোটিপতি হয়ে নিজেকে অনেক শক্তিধর মনে করছেন। গড়ে তোলেছেন সরকারী দলের কিছু মধ্যসারির নেতাদের সাথে সখ্যতা। প্রশাসনের সাথে রয়েছে তাদের দহরম মহরম। ক্যাসিনোর ডিলারশিপের ব্যবসা করে ৩০/৩৫ লাখ টাকার দামী গাড়ী দৌড়ান তারা। আর পথে বসে যাচ্ছে যুব সমাজ। এই ক্যাসিনো ব্যবসা নবীগঞ্জ সদরসহ উপজেলার ইমামবাড়ি বাড়ি বাজার, আউশকান্দি, টুকের বাজার, কাজিরবাজার, পানিউমদা বাজার ইত্যাদি সর্বত্র গ্রাস করে ফেলছে যুব সমাজকে। এটা মাদক থেকে ভয়াবহ। স্কুল কলেজ পড়ুয়া ছেলেরাও আসক্ত অনলাইন জুয়া খেলায়। তার কারণ হলো ক্যাসিনো এজেন্সি ব্যবসায়ীরা উঠতি বয়সের যুবকদের মোবাইলে নতুন নতুন এ্যাপস্ ঢুকিয়ে দেয়। পাশাপাশি শুরুতেই সাড়ে ৮শত থেকে ৫শত টাকা তার কাছ থেকে বিকাশে টাকা লোড করতে হয়। এভাবেই শুরু হয় খেলার যাত্রা। তারা বিকাশে লোড ও কয়েন দেয়ার ব্যবসায় লাখ লাখ আয় করেন। আর পথে বসেন খেলায় অংশ গ্রহনকারী যুব সমাজ। এক পর্যায়ে ঋনের বুঝা ভারি হলে পরিবারের লোকজন ভিটেবাড়ি বিক্রি করে ছেলের ঋন পরিশোধ করতে হয়। নবীগঞ্জ শহরের এক ব্যক্তি ব্যাটারী ব্যবসার আড়ালে ক্যাসিনো এজেন্সির ব্যবসায়ও জড়িত। ব্যবসা করছেন লোক দেখানোর জন্য। তার মুল ব্যবসা হলো অনলাইন জুয়া ও ক্যাসিনো এজেন্সি ব্যাবসা। তার ব্যাংক একাউন্ট, সম্পত্তি নিয়ে অনুসন্ধান করলেই বের হয়ে যাবে থলের বিড়াল। এই সব ব্যবসায়ীদের বন্ধ করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তবে ওরা খুবই চালাক ও চতুর। তাদের নিজ নামে কোন ডকুমেন্ট খোজেঁ পাওয়া মুশকিল। তারা বিকাশ কোম্পানীর লোকদের ম্যানেজ করে বিভিন্ন নামে-বেনামে সীম তোলে ব্যবসা করে আসছে। এক সীম দিয়ে এক বা দুইয়ের অধিক লেনদেন করেন না তারা। ঢাকা থেকে যৎ সামান্য টাকা খরচ করে সীম সংগ্রহ করেন তারা। তারা উঠতি বয়সের যুবকদের নতুন নুতন অনলাইন জুয়ার অ্যাপস খোলে দিয়ে প্রথমেই ৫০০/৮৫০ টাকা ডাউনলোড করে দেন বিকাশের মাধ্যমে। তাদের রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গভীর সম্পর্ক। তারা এখন শহরের আতংখিত নাম। তার বিরুদ্ধে ভয়ে মুখ খোলার সাহস কেউ রাখেন নি। কেউ বললে মামলা ও পুলিশের ভয় দেখানো হয় এমন অভিযোগও রয়েছে। (পরবর্তী পর্ব- ৪, বিস্তারিত জানতে চোখঁ রাখুন হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায়)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com