রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটের র‌্যাবের অভিযান ১০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার আমু রোড বাজার এলাকায় অবস্থান নেয়। পরে দক্ষিণ ছয়শ্রী গ্রামের একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো নীল পলিথিনে মুড়িয়ে খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল।
অভিযানকালে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com