বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

সমাজে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে শিশুরা-গউছ

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ৭৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিশু সাংবাদিকতা ও শিশুতোষ কার্যক্রম বিকাশে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সকালে হবিগঞ্জ পৌর ভবনে এ অনুদানের চেক তুলে দেন পৌর সভাপর মেয়র আলহাজ্ব জি কে গউছ। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স হবিগঞ্জ জেলা শাখার সদস্যরা এ চেক গ্রহণ করেন। এ সময় মেয়র বলেন লেখাপড়ার পাশাপাশি শিশুরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। তাই নিজেদের শিক্ষা জীবনকে বিঘিœত না করে অধ্যায়নের পাশাপাশি যারা শিশু সাংবাদিকতা ও শিশুতোষ সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে উৎসাহ প্রদান করতেই পৌরসভার পক্ষ হতে এ অনুদান দেয়া হয়েছে। শিশুতোষ কার্যক্রম বিকাশে উৎসাহ প্রদানের জন্য এ সংগঠনের সদস্যরা মেয়র আলহাজ্ব জি, কে গউছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চেক হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর সচিব নুর আজম শরীফ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com