শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সেনাবাহিনীর অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব তিমিরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টিম। সেনাবাহিনীর সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়িতে মাদক সেবনের সময় জামাল মিয়াসহ আরও দুইজনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি খালি মদের বোতল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০), মৃত আকসির মিয়ার পুত্র মো. গাজিউর (৩০) এবং মো. সিদ্দিক মিয়া (২০)।
অভিযান শেষে সেনাবাহিনী আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. আব্দুল আজিজ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com