শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী তালেব উদ্দিন আহমেদকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রোববার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে প্রবাসীর স্বজনরা দাবি করেন, প্রকাশিত ওই সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিন আহমেদের ভাতিজা ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের মোঃ রিপন মিয়া। বক্তব্যে তিনি বলেন, তার চাচা দীর্ঘ বছর ধরে স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন এবং সেখানে ‘গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দেশের ও মানুষের কল্যাণে কাজ করছেন। কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহলের ইন্ধনে কিছু স্থানীয় পত্রিকায় তার চাচার বিরুদ্ধে জমি দখল, অবৈধ অস্ত্র প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টির যে কাল্পনিক অভিযোগ তোলা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। রিপন মিয়া আরও উল্লেখ করেন, তালেব উদ্দিন আহমেদের কোনো অবৈধ অস্ত্র নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সাথে জড়িত নন। মূলত এলাকায় তার জনপ্রিয়তা ও সামাজিক সম্মান ক্ষুন্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এমন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করিয়েছে। নবীগঞ্জ উপজেলা ও ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার চাচার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন রেমিট্যান্স যোদ্ধাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা অত্যন্ত দুঃখজনক। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে রিপন মিয়া বলেন, আমরা এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে সত্যতা যাচাই না করে এমন হয়রানিমূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com