রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচংয়ে সুজনর উদ্যোগে আয়োজিত ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বিকারী সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে সুশানের জন্য নাগরিক (সুজন) বানিয়াচং উপজেলা কমিটির আয়োজনে “জনগণের মুখোমুখি অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সুজন’র বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি দেওয়ান শোয়েব রাজার সভাপতিত্বে এবং সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলার শহিদ মিনার চত্বরে ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুজন হবিগঞ্জ জেলা কমিটির সার্বিক সহযোগিতায় এবং বানিয়াচং উপজেলা কমিটির আয়োজনে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে সাধারণ ভোটাররা সরাসরি এমপি প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন আর প্রার্থীরা তাদের প্রশ্নের জবাব দেন এবং এলাকার উন্নয়নে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে হবিগঞ্জ-২ আসনের তিনজন প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রার্থীরা হলেন আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন (ধানের শীষ), আব্দুল বাছিত আজাদ (দেওয়াল ঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ রুপক (ফুটবল)। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীদের বক্তব্য এবং প্রশ্নোত্তরের পাশাপাশি বক্তব্য প্রদান করেন সুজন হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি -এ এস এম মহসিন চৌধুরী, সহ-সভাপতি, আব্দুর রকিব, সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন, সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল ইয়ুথ লিডার, আল আমিন সাইফী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুজন বানিয়াচং উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com