শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ের কুখ্যাত ডাকাত জুসেদকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের কুখ্যাত ডাকাত জুসেদকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) তাকে মহল্লার ভেতর থেকে আটক করেন স্থানীয় জনতা। ডাকাত জুসেদ বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের মাদারীটুলা মহল্লার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পুরান ভাগ মহল্লায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী জুসেদকে চিনে ফেলেন। পরে এলাকাবাসী চারদিকে খোঁজাখুঁজি চালিয়ে সকালবেলা মহল্লার ভেতর থেকে জুসেদকে আটক করে। পরে উত্তম-মধ্যম দিয়ে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার কুখ্যাত ডাকাত ঝিলকি ও তার তিন সহযোগী ক্রসফায়ারে নিহত হওয়ার পরও অপরাধ থামেনি। তাদের সহযোগী হিসেবে পরিচিত কুখ্যাত ডাকাত জুসেদ দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী ও জনতার হাতে আটক হয়ে কিছুদিন কারাভোগের পর জামিনে বেরিয়ে আসার পরই আবারও অপরাধে জড়িয়ে পড়ত জুসেদ। এতে পুরো এলাকা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা আরও জানান, গত ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে জুসেদ আরও বেপরোয়া হয়ে ওঠে। সম্প্রতি সাগরদিঘীর পূর্ব পাড় থেকে একটি মিশুক চুরির ঘটনায় আটক হয়ে কারাভোগের পর জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। ডাকাত জুসেদকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com