শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ পৌরসভার দুদিনব্যাপী টমটম চালকদের প্রশিক্ষণ সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টমটম চালকদেরকে যান চলাচলে শৃংখলা মেনে চলার আহবান জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বুধবার পৌর টাউন হলে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত টমটম চালকদের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। জেলা প্রশাসক বলেন,‘যান চলাচলে শৃংখলা আনতে হবিগঞ্জ পৌরসভা অনেক অর্থকড়ি ব্যয় করছে, অনেক সময় ব্যয় করছে। পৌরসভা যেভাবে নির্দেশনা দেয় সে নির্দেশনা মেনে চলতে হবে।, তিনি আরো বলেন, ‘যান চলাচলের ক্ষেত্রে যে শৃংখলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবসস্থা গ্রহন করা হবে।’ জেলা প্রশাসক বলেন, ‘টমটম চালকদের ধুমপান মুক্ত থাকতে হবে। এছাড়াও যদি কেউ মাদকাসক্ত থাকেন তাকে বদ অভ্যাস ছেড়ে দিতে হবে।’
হবিগঞ্জ নিবন্ধনকৃত টমটম চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য পৌর টাউন হলে দুদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ১৩০০ চালকদের মধ্যে দ্বিতীয় দিনে ৬৫০ জন চালকে প্রশিক্ষণ দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মেহেদী হাসান ও সদর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আব্দুন নুর। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com