শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মোশাহিদ আলম মুরাদ

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

আসসালামু আলাইকুম /আদাব
হবিগঞ্জ-১ আসনের সম্মানিত নবীগঞ্জ বাহুবলবাসী এবং দলীয় নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এর নির্দেশনা মেনে গত ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে রাজপথে লড়াই করে দীর্ঘ পথ-পরিক্রমায় নানা প্রতিকূলতা পেরিয়ে হামলা, মামলা, জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েও অদ্যাবদি পর্যন্ত দলীয় হাই কমান্ডের যেকোনো সিদ্ধান্ত শিরোধার্য বলে মাথা পেতে নিয়েছি। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ বাহুবল) আসনে মনোনয়ন বিবেচনায় দলীয় সকল নীতিমালা নিয়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। ইতিমধ্যে এ আসনে ড. রেজা কিবরিয়া দলীয় প্রার্থী মনোনীত হন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশের এই কঠিন সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাথা পেতে নিয়ে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের মন খারাপ না করতে অনুরোধ করছি। ধানের শীষ বিজয়ী হলে আমরা সবাই বিজয়ী হবো। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
মোশাহিদ আলম মুরাদ
সাবেক সহ-সভাপতি হবিগঞ্জ জেলা যুবদল।
আহবায়ক, নবীগঞ্জ উপজেলা যুবদল।
যুববিষয়ক সম্পাদক নবীগঞ্জ উপজেলা বিএনপি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com