রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তানগর-মোহনপুরে সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর-মোহনপুরে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার কোর্ট স্টেশন এলাকার কেএম মতিউর রহমানের পুত্র কেএম মঞ্জুরুল হক বাদি হয়ে অজ্ঞাত ১শ থেকে দেড়শ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ-সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী সাড়াশি অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। তারা হল, মোহনপুর এলাকার আকিকুর রহমান সাজন (৪৫), শায়েস্তানগরের ফরিদ মিয়ার পুত্র আরিফুল ইসলাম সুমন (২৫) ও অনন্তপুর এলাকার রহমত আলীর পুত্র তারেক মিয়া (২০)। ওসি সাহাবুদ্দিন শাহীন জানান, গত বুধবার (৪ ডিসেম্বর) বিকেল রাতে মহব্বত কমিউনিটি সেন্টারে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে মোহনপুর-শায়েস্তানগরের কিছু যুবকের মধ্যে সংঘর্ষ হয়। ওই দিনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এর জের ধরে পরের দিন (৫ ডিসেম্বর) বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত আরও ২ দফা সংঘর্ষ হয়। এতে আরও ২০ জন আহতের ঘটনা ছাড়াও বেশ কয়েকটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়া বেশ কয়েকটি দোকানপাট ও বাসাবাড়িতে ভাংচুর হয়। সংঘর্ষকালে প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানুষ আতংকে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এতে অন্যান্য দিনের তুলনায় একটু আগেই দোকানগুলো বন্ধ হয়ে যায়। ওসি আরও জানান, মঞ্জুরুল হকের বাসা ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, এলাকার অনেক দোকানপাট ভাংচুর হয়। এতে করে শহরে আতংক সৃষ্টি হয়। গ্রেফতারকৃত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া আরও যারা জড়িত তাদেরকে ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com