শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকায় দূর্ভোগ

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী মালগাড়ি ৯৫২-এর একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে ট্রেনযোগাযোগ সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ থাকায় শায়েস্তাগঞ্জে অনেক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে সময়মতো গন্তব্য স্থানে না পৌঁছায় ভোগান্তিতে পড়েন। গত শনিবার রাত ৯টা ৪০ মিনিটে লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন ট্রেনটি উদ্ধার করার পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রামগামী দুটি ট্রেন ছেড়ে গিয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানা সিলেটের ওসি মো. আব্দুল কুদ্দুস। রেলওয়ে সূত্র জানায়, ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক-ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ফিরছিল। মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com