মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

দুর্বৃত্তদের দৌরাত্ম্য ॥ ধ্বংস হয়ে যাচ্ছে শাহজীবাজার ও রূপাইছড়া রাবার বাগান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শাহজীবাজার ও রুপাইছড়া রাবার বাগানে অবৈধ অনুপ্রবেশকারী চাঁদাবাজ, দরপতন, গাছ কর্তন ও ভূমি দস্যুদের দৌরাত্মে ধ্বংস হয়ে যাচ্ছে রাবার বাগান। কিছু দুষ্কৃতিকারী চক্রদের সহযোগিতায় রাতের আধারে রাবার চুরি, গাছ কর্তন ও ছড়া থেকে বালু উওোলন করে রাতের আধারে নিয়ে যাচ্ছে একটি মহল। প্রতিরোধ করতে গেলে রাবার বাগানে কর্মকর্তা-কর্মচারীকে প্রাণ নাশের হুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে। দুষ্কৃতকারী চক্র এই চক্রান্ত বন্ধের জন্য সরকার এখনই নজর না দিলে বন্ধ হয়ে চুনারুঘাট উপজেলার (বিএফআইডিসি) অধীনস্থ শাহজীবাজার রাবার বাগান ও বাহুবল উপজেলার রূপাইছড়া রাবার বাগান। এ শিল্প বন্ধ হলে শত শত শ্রমিক বেকার হয়ে পড়বে।
এবিষয়ে শাহজীবাজার রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গোপাল রায় ও রূপাইছড়া রাবার বাগানের ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম বলেন, আমাদের দেশে রাবার শিল্প এগিয়ে গেলেও বর্তমানে রাবার বাগান ধ্বংসের মুখে পড়তে হয়েছে। জাতীয় অর্থনীতিতে রাবার শিল্প এরই মধ্যে বিশেষ অবদান রাখতে শুরু করেছে। দেশে উৎপাদিত উন্নত মানের রাবার দেশের চাহিদা পূরণ করে বিদেশে ও রপ্তানি করা সম্ভব। বর্তমানে রাবার দিয়ে সারা বিশ্বে ১ লাখ ২০ হাজার ধরনের দ্রব্য তৈরী করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য- গাড়ির টায়ার, টিউব, জুতার সোল, সেন্ডেল, ফোম রেক্সিন, হোস পাইপ, গাম, খেলনা, শিল্প – কারখানা দ্রব্য সামগ্রী, বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি হচ্ছে। বাংলাদেশ রাবার চাষে নবীন হলেও এর ভূ-প্রকৃতি, জলবায়ু, পরিবেশ সহায়ক ও আর্থ সামাজিক প্রয়োজনে রাবার চাষের গুরুত্ব অপরিসীম। দ্রুত বনায়ন, নবায়নের মাধ্যমে বিস্তীর্ণ এলাকার ভূমিক্ষয় রোধ, বিপুল কর্মসংস্থান, বিদেশে রপ্তানি মাধ্যমে বৈদেশিক আয়ের ব্যবস্থাসহ প্রভূত কল্যাণ সম্ভব। পাহাড়ে রাবারকে বলা হয় সাদা সোনা। রাবার চাষে হবিগঞ্জের শাহজীবাজার ও রুপাইছড়া রাবার বাগান কর্মসংস্থান হওয়ায় দীর্ঘ কয়েক বছর ধরে অসংখ্য শ্রমিক কর্ম করে জীবিকা নির্বাহ করে যাচ্ছে।
স্থানীয়রা বলেন, রাবার বাগানে শ্রমিক সংগঠন রয়েছে। কিন্তু সরকার দলীয় শ্রমিকরা ক্ষমতার প্রভাব খাটানোর কারণে রাবার বাগানের অস্তিত্ব ধ্বংসের দিকে যাচ্ছে। বাগান ব্যবস্থাপকরা লুটপাট সুযোগ সুবিধা না দেওয়ায় তাদের বিরুদ্ধে নানা অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক রাবার বাগানে টেপিং সুপারভাইজার চাকুরী নিয়ে প্রচুর অর্থ সম্পদের মালিক বনে গেছে বলে অভিযোগ পাওয়া যায়। এমনকি আরও কয়েকজন শ্রমিক নেতা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন। শ্রমিক নেতৃবৃন্দের মাঝে প্রতিহিংসায় কর্মকর্তা- কর্মচারীর উপর নানা সমালোচনা করে যাচ্ছে একটি দুষ্কৃতিকারী চক্র। ফলে রাবার বাগানের ব্যবস্থাপকরা বিপাকে পড়ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com