শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে সেনা কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
  • ৭৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গত রবিবার দিবাগত গভীর রাতে চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের মেজর আব্দুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে-ওই রাতে অস্ত্রধারী একদল ডাকাত সেনা কর্মকর্তা আব্দুর রহমানের গ্রামের বাড়িতে হানা দেয়। ডাকাতরা গ্রীল ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৪ ভরি স্বর্ণালংকার, দেড় লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ( দক্ষিণ) সাজ্জাদ রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরর প্রস্তুতি চলছিল। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com