রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক আসামি আটক

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ১ নভেম্বর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন মনতলা সীমান্ত বিওপিএলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবাসহ একজন আসামিআটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেমুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৫ বিজিবির মনতলা বিওপির সদস্যরা ৩৭০ পিসইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোনসহ মোঃ মোসাদ্দির (২২) নামের এক যুবককে আটককরে। তার বাড়ি মাধবপুর উপজেলার উত্তর বোরক গ্রামে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেলমোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি নিরলসভাবে সীমান্ত পাহারা দিচ্ছে। চোরাচালানও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রতিটি অভিযান দেশের নিরাপত্তা ওসামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণভূমিকা রাখছে।”আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাচালান চক্রকে শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com