শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জে ৭টি মাদক মামলায় ৮ জনের কারাদণ্ড দিল আদালত

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পৃথক ৭টি মাদকমামলায় ৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদেকারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকালমঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়ালম্যাজিস্ট্রেট কাঁকন দে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইন অনুযায়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর থানার এসব মামলায়দোষ প্রমাণিত হওয়ায় আসামিদের ৫ বছর থেকে৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডেদণ্ডিত করা হয়।
রায় অনুযায়ী-চুনারুঘাট থানার মামলা (জি.আর ৪৮৩/২১):আসামি মোঃ আনজব আলীকে ৫ বছরের সশ্রমকারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চুনারুঘাট থানার মামলা (জি.আর ১২৯/২২):আসামি মোঃ জসিম মিয়াকে ৫ বছরের সশ্রমকারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মাধবপুর থানার মামলা (জি.আর ৩৬১/২২):আসামি মোঃ জীবন মিয়া ও মোঃ আক্তার ওরফেসুমন মিয়াকে প্রত্যেককে ৫ বছরের সশ্রমকারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়েআরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চুনারুঘাট থানার মামলা (জি.আর ২১৯/২২):আসামি মোঃ কাজল মিয়া ওরফে কালুকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চুনারুঘাট থানার মামলা (জি.আর ১০২/২১): আসামি অবন মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৪ মাসেরবিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাধবপুর থানার মামলা (জি.আর ১১৯/২১):আসামি মোঃ জামাল মিয়া ওরফে শফিকুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাধবপুর থানারমামলা (জি.আর ১১২/২২): আসামি মোঃ বাছির মিয়াকে দুটি ধারায় সাজা দেওয়া হয়। ১৯ (খ)ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকাঅর্থদণ্ড (অনাদায়ে ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড), ২৪(ক) ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজারটাকা অর্থদণ্ড (অনাদায়ে ৩ মাস বিনাশ্রমকারাদণ্ড)। আদালতের স্টেনো টাইপিস্ট পার্থসারথি ভট্টাচার্য জানান, দণ্ডিত আসামিদেরবিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যুর প্রক্রিয়াচলছে। উল্লেখ্য, এসব মামলায় আসামিদেরবিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেরঅধীনে চার্জশিট দাখিল করে। আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর আসামিদের দোষী সাব্যস্তকরে এ রায় ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com