স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আইনজীবী সহকারীসমিতির সাড়াশি অভিযানে ভুয়া ওকার্ডবিহীন সহকারিদের তালিকা তৈরি করাহয়েছে। গত ২৭ অক্টোবর আইনজীবী সমিতিরসমন্বয়ে সহকারী সমিতিবৃন্দ ২২ জনেরতালিকা করেন। যাদের মধ্যে অনেকের কার্ডদীর্ঘদিন ধরে মেয়াদ নেই, কেউ ভুয়া, আবারকারো আইনজীবী নেই। গতকাল মঙ্গলবারপ্রতিদিনের মতো আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল হামিদ, কামাল হোসেন,মাসুক চৌধুরী, সামছুল হকসহ অন্যান্যসদস্যের নেতৃত্বে আদালত পাড়ায় অভিযান শুরুহয়। অভিযানে বেশ কয়েকজন আত্মগোপন করে।জেলা আইনজীবী সমিতির নির্দেশনাঅনুযায়ী সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকজানান, কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত তালিকাতৈরি করে প্রশাসনের হাতে দেয়া হবে। এরপরেতাদের বিরুদ্ধে ঝটিকা অভিযান চলবে। আদালতপাড়ায় কোনো টাউট, বাটপার থাকতে পারবেনা বলে হুশিয়ারী দেন।