শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামের জালাল মিয়ার মেয়ে।
জানা যায়, সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে নিজ ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করার চেষ্টা চালান কিন্তু ততক্ষণে তিনি মারা যান।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই সুমন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, জুলেখা বেগম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com