শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ভাদিকারায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির- শিক্ষিত সমাজ দেশকে এগিয়ে নিতে পারে

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এম.পি আবু জাহির বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে অধিক গুরুত্বর দিয়েছে। শিক্ষিত সমাজ দেশকে এগিয়ে নিতে পারে। শিক্ষাই পারে দেশকে উন্নতির শিখরে পৌছাতে। তিনি বলেন, ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করে ছাত্র/ছাত্রীদের অসুবিধা দূর করার চেষ্ঠা করব।
গতকাল শনিবার বিকেলে লাখাই উপজেলার ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক দেলোয়ার হোসেন মান্নার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চন্দ্র দাশ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফজলে এলাহী ফরহাদ, শাহজাহান মিয়া, যুবলীগ সভাপতি এনামুল হক মামুন, হাফিজুল হক, সুমন আহমেদ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সাদিয়া আরফিন রাত্রি, কবিতা পাঠ করেন ফাতেহা হক জেবু, ছোট ছোট ছাত্র/ছাত্রীরা ডিসপ্লের মাধ্যমে নৃত্য পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com