শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ ॥ স্থবির হয়ে পড়েছে শিল্পাঞ্চল ॥ ছাঁটাই আতঙ্কে ১ লাখ ৫০ হাজার শ্রমিক চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ সদর ও ডিবি পুলিশের মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে মহড়া শহরের ব্যাক রোডে পৌরসভার পানি সরবরাহের পাইপ লাইন স্থাপনের কাজ শুরু শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আ.লীগ নেতা মানিক গ্রেফতার আনোয়ারপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত

সাংবাদিক জাকারিয়া চৌধুরীর পিতা ও শামীমের মাতার মৃত্যুতে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার যুগ্ম সম্পাদক সৈয়দ আহাম্মদ আলী শামীমের মাতা রঙিলা খাতুন তালুকদার ও হবিগঞ্জ সমাচারের বার্তা সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর পিতা ছানাউর রহমান চৌধুরীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ মাগরিব হবিগঞ্জ প্রেসকাবে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী। এতে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সহ-সভাপতি টিপু চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ওয়াহেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, গ্লোবাল টেভির হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজিজ সেলিম, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, সাংবাদিক জুয়েল চৌধুরী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, আরটিভির জেলা প্রতিনিধি সহিবুর রহমান, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক রুবেল আহমেদ, মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর রহমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি আল আমিন খান, দৈনিক হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার লিমন শাহ, শাওন খান, সেন্টু আহমেদ জিহান ও গনমুক্তির জেলা প্রতিনিধি আব্দুল নুর বাবুল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com