শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জের ৪০ জনসহ ৪শ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা

  • আপডেট টাইম রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রধান ও হবিগঞ্জের ৪০ জনসহ মোট ৪শ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭, তাং-৮/৮/২৫ইং। এর মধ্যে সাংবাদিক, আইনজীবীসহ অনেকেই রয়েছেন। ঢাকা জেলার শাহ আলী থানার গুদারাঘাট রোড নং-১০ এর বাসিন্দা মোঃ তমিজ উল্লার পুত্র মোঃ তৌহিদ মিয়া বাদী হয়ে এ মামলা করেন। গুলশান থানার ওসি মোঃ হাফিজুর রহমান রুজু করেন। মামলার আসামিরা হল, সাবেক এমপি এডভোকেট মোঃ আবু জাহির, সদর উপজেলার আষেড়া গ্রামের মৃত গণি মিয়ার পুত্র আজদু মিয়া, আউশপাড়া গ্রামের মশ^ব আলীর পুত্র ব্যাংকার জয়নাল আবেদীন রাসেল, তেতৈয়া গ্রামের আব্দুল মন্নাফের পুত্র সাবেক এপিপি আবুল কালাম, হাজি আজগর তালুকাদারের পুত্র আব্দুল মোছাব্বির তালুকদার, চাঁনপুর গ্রামের মৃত আব্দুল হাশিমের পুত্র শওকত আলী মেহিদী, নোয়াবাদ গ্রামের মৃত মন্নর আলীর পুত্র মুজিবুর রহমান সোহাগ, আব্দুল করিমের পুত্র মুহিতসহ ৪০ জন। এর মধ্যে রয়েছেন সাংবাদিক, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারী। এ বিষয়ে গুলশান থানার ওসি জানান, হবিগঞ্জের কয়েকজনসহ ৪শ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি আদালত রুজু করার নির্দেশ দিলে তিনি রুজু করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com