রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে ৭ লাখ শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টিকা নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ^াস। তিনি বলেন, টিকা মানুষের রোগ প্রতিরোধ করে। এটি কারও ক্ষতির কারণ নয়। অনেকেই বলেন কোভিড টিকার কারণে এলার্জি হয়েছে। কিন্তু আসলে এটি সত্য নয়। দুষিত পানির কারণে স্কেবিস মানুষের শরীরে ছড়িয়েছে। এটি খুব দ্রুত একজন থেকে অন্যজনের শরীরে ছড়ায়। আর এটিকেই কিছু মানুষ অপপ্রচার দিয়েছে। ঠিক একই রকমভাবে এখন টাইফয়েড টিকা নিয়েও অপপ্রচার চালানোর প্রক্রিয়া চলছে। তাই এ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। টিকা নিয়ে সুস্থ্য থাকতে হবে। সন্তানদের টিকা দিয়ে সুস্থ্য রাখতে হবে।
গতকাল রোববার সিভিল সার্জনের কার্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ। জেলা তথ্য কর্মকর্তা আসাদুজ্জামান কাওছারের সঞ্চালনায় এতে জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে জেলায় টাইফয়েড টিকা দেয়া শুরু হবে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ বছর প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণীর ৭ লাখ ২৬ হাজার ১২৬ জনকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে স্বাস্থ্যকর্মীর দায়িত্ব পালন করবেন ৫০৪ জন, স্বেচ্ছাসেবী থাকবেন ৭৬৫ জন। টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে ১ হাজার ৯০৫টি। সভায় জানানো হয়, ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের এ টিকা দেয়া যাবে। তবে এর আগে জন্ম নিবন্ধন দিয়ে প্রত্যেককে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। টিকা দেয়ার সময় টিকা কার্ড সঙ্গে নিতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com