রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ১ যুবক উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মামুন বক্স (২৮) নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের আউশকান্দি এলাকায় অবস্থিত শেভরন সাউথ প্যাডের রাস্তার পাশে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মামুন বক্স সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার শিলামটিলা পাড়া গ্রামের আবুল লেইছ ও হাসিনা বেগমের ছেলে। তিনি বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকায় একটি পেট্রোল পাম্পে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিন সিলেট থেকে বাহুবলে যাতায়াত করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের একটি হাইএস মাইক্রোবাসে পাঁচজন ব্যক্তি মামুনকে মারধর করে হাত-পা-মুখ বেঁধে সেখানে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয়দের ধারণা, পাম্পের আর্থিক লেনদেনের কারণে প্রায়ই তাঁর কাছে টাকা থাকত। এই কারণেই পরিকল্পিতভাবে তাঁকে তুলে নিয়ে হামলা চালানো হতে পারে। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে তাঁর আত্মীয়স্বজন এসে তাঁকে নিয়ে যান।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com