শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মচারী নিহত

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার দেওরগাছ আমতলি এলাকায় দুই মোটর সাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে মিজানুল হক মামুন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুল হক মামুন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপর একটি মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে আর এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চুনারুঘাট থানার সাব ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুল হক মামুনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com