শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ আলী আর নেই

  • আপডেট টাইম শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভা মেয়র, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও দু’পুত্র সন্তান রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার শারিরিক পরীক্ষার জন্য তিনি সিলেট যান। দুপুর সোয়া দুইটায় সিলেট শহরের একটি ক্লিনিকে ডাক্তারের চেম্বারে প্রবেশ করার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান। তার মৃত্যুর সংবাদ চুনারুঘাট এসে পৌছুলে সেখানে শোকের ছায়া নেমে আসে। শোক সন্তপ্ত পৌরবাসী ব্যবসা প্রতিষ্টান বন্ধ রেখে ভীড় জমায় চুনারুঘাট শহরস্থ পৌর মেয়রের বাড়ীতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com