শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী- সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছন- চুনারঘাট-মাধবপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আজীবন কাজ করে যাব। আমি এবং আমার দল সব ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকা কালীন সময়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন নিরাপদে বসবাস করতে পেরেছে। তিনি বলেন, বিগত দিনে আমার দল ক্ষমতায় থাকাকালিন সময়ে এলাকায় শত কোটি টাকার উন্নয়ন করিয়েছি। জীবনের শেষ সময়ে আপনারা যদি সুযোগ দেন তাহলে মৃত্যুর পূর্ব মূহূর্ত পর্যন্ত এলাকার উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ। তিনি গতকাল শনিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চুনারুঘাট উপজেলার ৭৩টি সার্বজনীন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বাংলাদেশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ পালের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল হাই, রাণীগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছালেহ শফিকুর রহমান, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সরকার মো. শহিদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী জালাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সভায় ৭৩টি সার্বজনীন পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com