শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

প্রতিবেশীকে ফাঁসাতে ! মাধবপুরে ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে চাচা গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ প্রতিবেশীকে ফাঁসাতে ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে ‘রেনু মিয়া’ নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদর ভিত্তিত র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা চট্টগ্রাম র‌্যাব এর সহযোগিতায় গত ৮ সেপ্টম্বর সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ভাটিয়ারীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সে মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, আপন ছোট ভাই বেনু মিয়ার সাথে জায়গা জমি নিয়ে রেনু মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া হতো। গত ১৬ জুন সন্ধ্যা ৭টার দিকে বেনু মিয়ার মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী মোছাঃ সুমাইয়া আক্তার তার চাচা জয়নাল মিয়ার বাড়িতে যাচ্ছিল। পথেমধ্যে একদল লোক তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকল কলেজন হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে অ্যাম্বুলন্স করে ঢাকা মেডিকল কলজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে নরসিংদী পৌছালে রাত আনুমানিক ৩ টার দিকে সে মত্যুবরণ করে। এ ঘটনায় বেনু মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীত জানা যায়, মেয়ের আপন চাচা রেনু মিয়া প্রতিবশীকে ফাঁসাতে তার আপন ভাতিজিক কুপিয় হত্যা করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com