শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে টমটমের চাপায় বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় টমটমের চাপায় মরম আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত (৯ সেপ্টেম্বর ২০২৫) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইছাপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরম আলী পনারগাও গ্রামের মৃত আছাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মরম আলীকে টমটম গাড়ি চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com