স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে সদর থানার সভাকক্ষে এ সভা হয়। পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে ছিলেন সদর থানার এসআই ধ্রুবেশ দাশ প্রমুখ। দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হয় এবং শহরবাসী যাতে ভোগান্তিতে না পড়েন সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেয়া হয়। পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা মন্ডপসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে।