বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

রশিদপুর চা বাগানের শ্রমিকদের উপর হামলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের পরিদর্শন

  • আপডেট টাইম শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
  • ৫৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবলের রশিদপুর চা বাগানের শ্রমিকদের উপর দুর্বৃত্তদের হামলা, গরু-ছাগল, স্বর্ণালংকার লুট, বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল বুধবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট রঞ্জিত কুমার দত্ত, জগদিশ চন্দ্র মোদক, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুরলি ধর দাস, প্রচার সম্পাদক এডভোকেট মনমোহন দেবনাথ, জেলা কমিটির নির্বাহী সদস্য কমরেড হিরেন্দ্র দত্ত ও এডভোকেট শ্যামল কান্তি দাশ, ছাত্র-যুব ঐক্য পরিষদের আহবায়ক এডভোকেট নারদ চন্দ্র গোপ, সদস্য এডভোকেট শিপন কুমার পাল ও এডভোকেট তুষার দেব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, কয়েকদিন হলেও পুলিশ এখন পর্যন্ত এজাহারভূক্ত আসামী গ্রেফতার করতে পারেনি। তারা অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতের গ্রেফতার, বর্বরোচিত ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com