শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে শহিদ জুলাই স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্ট শুরু

  • আপডেট টাইম রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জুলাই শহিদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ মুশফিক আহমেদ, জয়নাল আহমেদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাবেয়া সুলতানা মীমসহ ক্রীড়া ব্যক্তিত্বগণ। উদ্বোধনী খেলায় চুনারুঘাট ও বানিয়াচং উপজেলা দল মুখোমুখি হয়। এতে ২-২ গোলে খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে চুনারুঘাট উপজেলা দল জয়ী হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com