শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ভাড়াটিয়াকে ইংল্যান্ড প্রবাসী মৃনাল চৌধুরীর হুমকি ॥ থানায় জিডি

  • আপডেট টাইম রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিল মার্কেটের দ্বিতীয় তলার শরীর চর্চা কেন্দ্রের (জিম) ভাড়াটিয়া জিয়া হোসেনকে মোবাইলে গালমন্দ ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ির প্রতিষ্ঠানে তালা ও পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি দেয়ার অভিযোগে গতকাল নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন জিয়া হোসেন।
অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার পূবতিমিরপুর গ্রামের সামাদ মিয়ার পুত্র জিয়া হোসেন শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিল মার্কেটে এক্সট্রিম জিম সেন্টার খোলে ১০ বছরের চুক্তিতে ব্যবসা করে আসছেন। খালিক মঞ্জিলের একাংশের স্বত্বাধিকারী মরহুম গোলাম রব্বানীর পুত্র গোলাম রসুল রাহেল চৌধুরীর সাথে ওই চুক্তি সম্পাদন হয়। বিগত ৪ বছর ধরে ব্যবসা পরিচালনা করার এক পর্যায়ে ইংল্যান্ড প্রবাসী মিনাল চৌধুরী ভাড়াটিয়াকে বলেন, এখানে ব্যবসা করতে হলে আমার সাথে হিসাব নিকাশ করে ব্যবসা করতে হবে। এক পর্যায়ে তিনি গত ১৮ আগস্ট তাকে হুমকি দেন। এসময় জিয়া তাকে বলেন, তিনি নিয়মের বাহিরে কিছু করতে পারবেন না। এরই প্রেক্ষিতে ২৯ আগষ্ট রাত প্রায় সাড়ে ৮টার দিকে ফোনে তাকে ইংল্যান্ড প্রবাসী মিনাল চৌধুরী গালমন্দ ও হত্যার হুমকি দেন। এরই প্রেক্ষিতে গতকাল জিয়া হোসেন নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com