শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাদক মামলায় চুনারুঘাট মাধবপুরের ৫ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে চুনারুঘাট ও মাধবপুর থানার মাদকের মামলায় ৫ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ আদেশ দেন। তারা হল, মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের নুর মোহাম্মদ ফকিরের পুত্র দুলাল মিয়া। মাদক আইনে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম, আখাউড়া উপজেলার টানপাড়া গ্রামের দক্ষিণ গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র পরান মিয়া ও কট্টা গ্রামের সুলেমানের পুত্র হোসেন মিয়াকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পালাহার গ্রামের মৃত ইছহাক মিয়ার পুত্র হাবিবুর রহমানকে ৫ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাস ও চাঁপাইনবাবগঞ্জের চারাগ্রামের সুমন মিয়ার পুত্র মানিক মিয়াকে একই আইনে ৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের স্ট্রেনোগ্রাফার পার্থ সারথি ভট্টাচার্য্য জানান, প্রত্যেকটি মামলাই মাদকের। সাক্ষি প্রমাণ শেষে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। সাজা পরোয়ানা স্ব স্ব থানায় প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com