বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটের চানপুর চা বাগানে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ভাড়া নিয়ে বিতন্ডার জের ধরে চুনারুঘাটে সিএনজি চালক মর্তুজ আলী (৫০) কে পিটিয়ে হত্যা করে একদল চা শ্রমিক। নিহত সিএনজি চালক মর্তুজ আলী উপজেলার নোয়ানী গ্রামের রজব আলীর পুত্র। গতকাল বুধবার রাত ১০ টার দিকে চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল চানপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সাথে চুনারুঘাট পৌর শহরের সিএনজি চালক মর্তুজ আলীর কথা কাটাকাটি হয়। এই ঘটনাটি বাগানের শ্রমিকরা তাদের নেতাদের কাছে প্রকাশ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে এর প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয়। গতকাল রাতে মর্তুজ আলী সিএনজি নিয়ে চানপুর বাজারে গেলে শ্রমিকরা তাকে ঘেরাও করে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। পুলিশ লাশ উদ্ধার করে চুনারঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু দুঃখ প্রকাশ করে বলেন, চা শ্রমিকদ্বারা এ ধরনের নৃশংস ঘটনা কখনো আশা করিনি। তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com